Refund and Returns Policy

DNJ SHOP · Refund & Returns

রিফান্ড ও রিটার্ন পলিসি

প্রোডাক্ট পছন্দ না হলে আমাদের জানান। আপনার সন্তুষ্টিই আমাদের কাছে সবার আগে।

😇 Customer First Policy

ডেলিভারির ৭ দিনের মধ্যে রিটার্ন ও ফুল রিফান্ড

প্রোডাক্ট হাতে পাওয়ার দিন থেকে ৭ দিনের মধ্যে আপনি রিটার্নের অনুরোধ করতে পারবেন। আমাদের Customer First পলিসি অনুযায়ী প্রোডাক্টের সিল খোলা হলেও আমরা রিটার্ন নিই এবং প্রোডাক্টের পুরো দাম ফেরত দিই।

রিটার্ন পলিসির বিস্তারিত

রিটার্নের সময়সীমা

ডেলিভারির তারিখ থেকে ৭ দিন। ভাঙা, নষ্ট, মেয়াদোত্তীর্ণ বা ভুল প্রোডাক্ট পেলে ডেলিভারির ৪৮ ঘণ্টার মধ্যে ছবি বা ভিডিওসহ জানালে দ্রুত সমাধান করা সহজ হয়।

কোন প্রোডাক্ট রিটার্ন করা যাবে

আমাদের ওয়েবসাইটে বিক্রি হওয়া সব চকলেট, গিফট বক্স, কম্বো প্যাক ও কসমেটিক্স। প্রোডাক্টটি (বা যতটুকু অবশিষ্ট আছে) মূল বক্স/প্যাকেজসহ ফেরত দিতে হবে।

রিটার্ন শিপিং খরচ

ভাঙা, নষ্ট, মেয়াদোত্তীর্ণ বা ভুল প্রোডাক্টের ক্ষেত্রে রিটার্নের খরচ DNJ SHOP বহন করবে। পছন্দ না হওয়ার কারণে রিটার্ন করলে ফেরত পাঠানোর ডেলিভারি চার্জ (ঢাকার মধ্যে ৳90, ঢাকার বাহিরে ৳130) গ্রাহক বহন করবেন।

রিফান্ড কীভাবে ও কত দিনে

রিটার্ন করা প্রোডাক্ট আমাদের কাছে পৌঁছানোর পর ৩–৭ কর্মদিবসের মধ্যে রিফান্ড দেওয়া হয়। বিকাশ/নগদে পেমেন্ট করলে একই নাম্বারে, আর ক্যাশ অন ডেলিভারিতে পেমেন্ট করলে আপনার দেওয়া বিকাশ, নগদ বা ব্যাংক অ্যাকাউন্টে টাকা ফেরত পাঠানো হয়।

এক্সচেঞ্জ

রিফান্ডের বদলে চাইলে একই দামের বা অন্য প্রোডাক্ট নিতে পারেন। দামের পার্থক্য থাকলে তা সমন্বয় করা হবে।

অর্ডার ক্যানসেল

প্রোডাক্ট কুরিয়ারে পাঠানোর আগে যেকোনো সময় বিনা খরচে অর্ডার ক্যানসেল করতে পারবেন। অগ্রিম পেমেন্ট করে থাকলে পুরো টাকা ফেরত দেওয়া হবে।

কীভাবে রিটার্ন করবেন

তিনটি সহজ ধাপ

আমাদের জানান

01303824359 নাম্বারে কল বা WhatsApp করুন, অথবা info@dnj-shop.com এ ইমেইল করুন। অর্ডার নাম্বার আর সমস্যাটা জানান।

প্রোডাক্ট ফেরত দিন

আমরা কুরিয়ার পিকআপের ব্যবস্থা করব, অথবা কোথায় পাঠাবেন জানিয়ে দেব।

ফুল রিফান্ড

প্রোডাক্ট পৌঁছানোর ৩–৭ কর্মদিবসের মধ্যে আপনার টাকা ফেরত দেওয়া হবে।

রিটার্ন ঠিকানা

DNJ SHOP, বালুয়াডাঙ্গা, সদর, দিনাজপুর ৫২০০, বাংলাদেশ
ফোন: 01303824359 · ইমেইল: info@dnj-shop.com

রিটার্ন বা রিফান্ড চান?

অর্ডার নাম্বারসহ আমাদের কল বা WhatsApp করুন: 01303824359