শিপিং ও ডেলিভারি
সারা বাংলাদেশে হোম ডেলিভারি। প্রোডাক্ট হাতে পেয়ে পেমেন্ট করুন।
ডেলিভারি কীভাবে হয়
অর্ডার থেকে আপনার দরজা পর্যন্ত
অর্ডার করুন
ওয়েবসাইট, WhatsApp বা কলে অর্ডার দিন। অ্যাকাউন্ট লাগবে না।
কনফার্মেশন কল
আমরা আপনার নাম্বারে কল করে অর্ডারটা কনফার্ম করি।
হাতে পেয়ে পেমেন্ট
সাধারণত ২৪–৪৮ ঘণ্টায় প্রোডাক্ট পৌঁছে যায়, হাতে পেয়ে টাকা দিন।
প্রসেসিং ও ডেলিভারি সময়
অর্ডার প্রসেসিং (হ্যান্ডলিং টাইম)
কনফার্মেশন কলের পর অর্ডার সাধারণত একই দিনে, সর্বোচ্চ ১ কর্মদিবসের মধ্যে প্যাক করে কুরিয়ারে দেওয়া হয়।
অর্ডারের কাটঅফ টাইম
সন্ধ্যা ৬টার (বাংলাদেশ সময়) আগে কনফার্ম হওয়া অর্ডার সেদিনই প্রসেস হয়। এর পরের অর্ডার পরের দিন প্রসেস হয়।
ট্রানজিট টাইম
কুরিয়ারে দেওয়ার পর ঢাকার মধ্যে সাধারণত ১ দিন এবং ঢাকার বাহিরে ১–২ দিন লাগে। সব মিলিয়ে বেশিরভাগ অর্ডার ২৪–৪৮ ঘণ্টায় এবং সর্বোচ্চ ৩ কর্মদিবসের মধ্যে পৌঁছে যায়।
কুরিয়ার ও ট্র্যাকিং
আমরা Steadfast Courier এর মাধ্যমে ডেলিভারি দিই। অর্ডারের অবস্থা জানতে অর্ডার নাম্বারসহ 01303824359 নাম্বারে কল বা WhatsApp করুন।
ডেলিভারি এলাকা
বাংলাদেশের সব জেলায় হোম ডেলিভারি দেওয়া হয়। বর্তমানে বাংলাদেশের বাইরে ডেলিভারি দেওয়া হয় না, তবে প্রবাস থেকে অর্ডার করে দেশে পাঠাতে পারেন।
জেনে রাখুন
ক্যাশ অন ডেলিভারি
প্রোডাক্ট রিসিভ করে পেমেন্ট করুন। চাইলে বিকাশ বা নগদে আগেও দিতে পারেন।
প্রবাস থেকে গিফট
বিদেশ থেকে অর্ডার দিয়ে দেশে প্রিয়জনের ঠিকানায় চকলেট পাঠাতে পারেন।
দেরি হতে পারে যখন
দুর্যোগ, দেশের অস্থিতিশীল পরিস্থিতি বা দুর্ঘটনা না ঘটলে ৪৮ ঘণ্টার মধ্যেই প্রোডাক্ট পৌঁছে যাবে ইনশাআল্লাহ। অন্যথায় কিছুটা দেরি হতে পারে।
সাধারণ প্রশ্ন
ডেলিভারি চার্জ কত?
ঢাকার মধ্যে ৳90, ঢাকার বাহিরে ৳130। চেকআউটে আপনার এলাকা বেছে নিলেই চার্জ যোগ হয়ে যাবে।
কত দিনে প্রোডাক্ট পাব?
একটা অর্ডার ফুলফিল করতে সাধারণত ২৪–৪৮ ঘণ্টা সময় লাগে।
আগে টাকা দিতে হবে?
না। প্রোডাক্ট হাতে পেয়ে ডেলিভারি ম্যানকে টাকা দিন।
অর্ডারের খোঁজ নেব কীভাবে?
অর্ডার নাম্বারসহ 01303824359 নাম্বারে কল বা WhatsApp করুন।
ডেলিভারি নিয়ে প্রশ্ন আছে?
কল করুন 01303824359 নাম্বারে অথবা WhatsApp এ মেসেজ দিন।